কবি আবদুস সালাম


আব্দুস সালাম 

জন্ম:-১৭ই জানুয়ারি ১৯৫৭ সালে  বীরভূম জেলার খলিলপুর গ্রামে মাতুলালয়ে | ছোট থেকেই প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে জীবন সংগ্রাম চালিয়ে গেছেন| কিন্তু কঠিন বাস্তবতা তার হৃদয়ে মননে কোনভাবেই বাসা বাঁধেনি | মননে  সবসময়ই ভালোবাসার অনুরণন ঢেউ খেলে চলেছে| সকল মানুষকেই ভালোবাসাই কবির ধর্ম| সেই ভালোবাসাকে কবিতার  মাধ্যমে প্রকাশ করে চলেছেন |প্রথম কবিতা প্রকাশিত হয় কলেজ ম্যাগাজিনে | কবিতার জগত  চারণভূমি হলেও ছোটো গল্প ও প্রবন্ধ লেখাতেও সিদ্ধহস্ত|প্রকাশিত গ্রন্থ:- নিস্তব্ধতা এসে কথা কয় ২০১৮, হলুদ পাতার মতো মৃত্যু ঝরে২০১৯, অলীক রঙের বিশ্বাস২০২০।যৌথ কাব্যগ্রন্থ,মেঘের রং শীত ১,২, শব্দ ঘুড়ির আকাশ।

গুচ্ছ কবিতায়

কবি আব্দুস সালাম






দৃশ্য পট

শূন্যতার ধূসর পথ
দীর্ঘ সময় যাপনে পূর্বপুরুষেরা কাব্যিক হয়
আরব্য রজনীর নাবিকেরা বাজায় বিচ্ছেদের সুর
করোনার ঢেউয়ে  ভাসছে মূল্যবোধ সংঘাত মেনে হাত ধুয়ে নিয়ে সমুদ্রের ঘাটে

অসহায় মা বাবা  আজ প্রবন্ধ যাপনে বাধ্য  স্মৃতির প্রত্নপ্রান্তরে লিখে রাখি ধ্রুপদের স্বরলিপি
ভালোবাসার বাগানে শোভা পায় কুয়াশার ফুল

পলিথিনের বিছানায় শুয়ে আছে ছাদহীন শহর
রাত ঘুমিয়ে পড়ে শূন্যতার বালিশে
  শূন্যতা ডুগডুগি বাজায়

সার্কাসের জোকার সেজে মাতিয়ে রাখি আসর
বিদায়ের ঘন্টা বাজে
শহর জুড়ে পড়ে থাকে  অসম্পর্কের রোদ  বুক পকেটে সাজিয়ে  রাখি চৈত্রের দুপুর

মানবিকতা

ঘূর্ণিঝড়-----

সর্বত্র ছড়িয়ে আছে স্বপ্নের  থালাবাটি
সভ্যতা  টালমাটাল

প্রেমময় মৃত্যু  ধুঁকছে
আড়াআড়ি সব পথ
মৃত্যুর কাছে  সব  আস্ফালন  অসহায়

আত্মবিশ্বাসের দরজায়  ঝুলছে বিজ্ঞাপন
বর্ণমালা দিয়ে গাঁথি মৃত্যুর ঘরবাড়ী

কাফনের মতো প্রতিবেশীরা হাসে
ভাগ্যের আকাশে ঈশ্বর উড়িয়ে দিয়েছে করোনার কবুতর

লাশের পাশে  আপনজন কেউ নেই
তথাকথিত অমানুষেরা সৎকার করে।

ওরা বাড়ি ফেরেনা

আর্তনাদের বাতাস ধেয়ে আসছে পাড়ায়                    রাস্তা কেঁপে উঠছে বিকেলের মাঠে, আলো কমে এলে ওরা সবুজ ঘাসে রক্তের আলপনা আঁকে

পাড়ায় অন্ধকার নেমে এলে                          হাসপাতালের বেডে শুয়ে থাকে সন্ত্রাস                      ধর্মের কাছে প্রশ্ন করি বারবার--।                                "ভাত দেওয়ার মুরোদ নেই কিল মারবার ঠাকুর"        হিংস্র তুলিতে  এঁকে চলেছে অন্ধকারের জটিল সূত্র

অন্ধ নদীর বিষন্ন স্রোতে ভেসে যায় আত্মীয়ের দেহ        ধর্ম শকুন ঠুকরে খায় রক্ত মাখা ইতিহাস                      ওরা আর কোনদিন বাড়ি ফেরেনা                                  স্ত্রী শাখা সিঁদুর মুছে প্রলাপ করে রাস্তার মোড়ে



Comments

  1. নৌবতের সকল কর্ম কূশলীবৃন্দকে হার্দিক শুভেচ্ছা।এই সংখ্যা তে আমার গুচ্ছ কবিতা রাখার জন্য ধন্যবাদ জানাই।
    অনেক অনেক শুভেচ্ছা প্রিয় সম্পাদক মহাশয়কে।

    ReplyDelete
  2. খুব ভালো লেখনী। সব কবিতায় আবেদন স্পষ্ট। কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কবি ঝিলম ত্রিবেদী

কবি অরূপ দত্ত

কবি সুধাংশু রঞ্জন সাহা