কবি সপ্তর্ষি রায়


 সপ্তর্ষি রায়

সত্তর দশকের শুরুতে বিশ্ববিদ্যালয়েছাত্রাবস্থায় 
কবিতায় দেখতে পেলাম সাহিত্য সাধনার সুন্দরতম মুখ। পাশাপাশি চলতে থাকে সংগীত সাধনা এবং ফোটোগ্রাফি চর্চা ।কবিতা প্রকাশিত হয়েছে কবিপত্র ,বাংলার মুখ, সমতট, শিস, শ্লোক, অনুষ্টুপ, সত্তরের কবিতা,আমাদের শিল্প সাহিত্য।কবিতা সাম্প্রতিক পত্রিকা সম্পাদনা করেছি বেশ কিছু বছর।পেশাগত দায়িত্ব পালন করতে অন্য শহরে পাড়ি দিতে হয় এবং কবিতা চর্চায় ঘটে কিছুটা শূন্যতা ।প্রথম কাব্যগ্রন্থ 'এখন এমন দিন ' প্রকাশিত হয় স্পন্দন প্রকাশনী থেকে ১৯৮০ তে। তারপর দীর্ঘ ব্যবধানে 'জন্মের ভিটেমাটি' প্রকাশিত হয় ২০১৭ এবং 'কালপর্ব'২০১৮

নিকারাগুয়ান কবি ফারনান্দো গরদিল্লো সারভেনটিস-এর(Fernando Gordillo Cervantes)
কবিতার ভাষান্তরে কবি সপ্তর্ষি রায়



















কবি ফারনান্দো গরদিল্লো সারভেনটিস
জন্ম:--১৯৪০(মতান্তরে ১৯৪১), মৃত্যু:- ১৯৬৭ ।নিকারাগুয়ান কবি এবং গেরিলা যোদ্ধা।তিনি ছিলেন একজন বিপ্লবী ছাত্র নেতা মাত্র ২৭ বছর বয়সে ১৯৬৭তে তাঁকে হত্যা করা হয়। নিচে কবির তিনটি কবিতা....

কোনো এক মৃত যুবক 


কোনো এক মৃত যুবক। কেমন করে সে বদলাতে পারে বন্দুকের তেজ।

কেমন করে দুঃখকষ্টের আঘাত সইতে পারে ছায়াবৃত শূন্যতায়

কিন্ত তাঁর ক্ষতচিন্হ থেকে উৎসারিত একটা বিষয়

উধাও হয় আমাদের জীবন থেকে, পাহাড় পেরিয়ে যায় চিরকালের জন্য।


সেই বীর যোদ্ধার দীর্ঘ একাকীত্বে থাকে শহীদের যন্ত্রণা।

তাঁর থেকে দূরে সরে যেও না।


একটি দেশের মূল্য 


একটি দেশের মূল্য নির্ধারিত হলো তিরিশ লাখ

কোনো অচেনা লোক যদি সেই দেশ বেচে দিতে চায়

এবং সেটাই একজন লোক চেয়েছে

                   এবং বেচে দিয়েছে।

এরপর অনেকেই বললো

                              তার ছেলেরা

জন্মেছিল সব ফুৎকারে উড়িয়ে দেবার জন্য।


ঠিক এমনটা তো নয় যে যুদ্ধ সবচেয়ে নির্ভুল সঙ্গীত

অথবা মৃত্যু সর্বাপেক্ষা মহৎ।


এখন তুমি জানো সে মারা গেছে


এখন তুমি জানো সে মারা গেছে

এবং তুমি জানো তোমার ভাইয়ের  কবর কোথায়

এবং তুমি জানো তাঁকে গোর দেওয়া হয়নি

সেই সব তুমি জানো

কারণ তোমার আত্মা একমাত্র মাটি

তাঁকে ঢেকে দিতে পারবে

এবং আমাদের দিনগুলি ফুটে উঠবে নতুন ফুলে

তাঁর কবরের উপর।











Comments

Post a Comment

Popular posts from this blog

কবি ঝিলম ত্রিবেদী

কবি মলয় রায়চৌধুরী

কবি রফিক উল ইসলাম