কবি শুভ্র আহমেদ


শুভ্র আহমেদ

জন্মঃ ৩ অক্টোবর ১৯৬৬,রায়পুর, উপজেলা-কালিগজ্ঞ, জেলা-সাতক্ষীরা, বাংলাদেশ।শিক্ষাঃএম.এস-সি (ভূগোল ও পরিবেশ) এল-এল.বি।পেশাঃ শিক্ষকতা (বর্তমানে সাতক্ষীরা দিবা নৈশ কলেজে ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত)প্রকাশিত বইঃকবিতাঃ কার্নিশে শাল্মলী তরু (১৯৯৯),বলা যাবে ভালোবেসেছি (২০১৬),দুই ফর্মায় প্রেম ও অন্যান্য কবিতা (২০১৬), পোকামাকড়গুলো যেভাবে রাস্তা পার হয়(২০১৯), শিরোনাম নেই(২০২০)।প্রবন্ধঃ--বিচিত পাঠ(২০১৪), রবীন্দ্রনাথ যেভাবে বাঁশি বাজিয়েছেন এবং অন্যান্য (২০১৯),ক্রুশকাঠহীন যিশু এবং অন্যান্য প্রবন্ধ (২০২০)।পুরস্কার ও সম্মাননাঃকবিতাকুঞ্জ সম্মাননা (১৪০৮), বিজয় সাহিত্য পুরস্কার (২০০৯),কবি শামসুর রাহমান পদক(২০১০),কবি সিকানদার আবু জাফর স্বর্ণপদক (২০১৪)ফরিদপুর বর্ণমালা সাহিত্য পরিষদ 'র ৪৩তম বর্ষপূর্তি  উপলক্ষে শিল্প- সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক (২০২০),দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ২য় প্রতিষ্ঠা বাষিকীতে শিক্ষক সন্মাননা (২০১২)।

গুচ্ছ কবিতায়                                                          কবি শুভ্র আহমেদ


একটা মেয়ে বন্ধু হোক ওর


আমার ছেলের কোনো বিশেষ বন্ধু নেই

অবশ্য বন্ধু মানে ফালতু কিছু কিনা

ঘটা করে সেটা শোনা হয়নি এখনো  ----

আমি দু'বেলা, সকাল-সন্ধ্যার প্রার্থনায়

রেখেছি--- একটা মেয়েবন্ধু হোক ওর


শরীরজুড়ে নাই বা যদি থাকে বসন্তের হাহাকার

নিয়মের মান্যতায় প্রজাপতির মতো

মাঝেমধ্যে জানালা দিয়ে উড়ুক্কু  যেনো সে

খুঁজে পায় মহাশূন্যের ছাদবাগান, খেলারমাঠ

সেমিনার, সিনেমামহল ; এই সোডিয়াম শহরে যেনো

সে বলতে পারে---'দেখো দেখো ঐ যে চাঁদ উঠেছে'


রবীন্দ্রনাথকে ভাংচুর করুক আপত্তি নেই

তবে যেনো আনমনা কখনো কখনো গেয়ে ওঠে

ফুল-ভ্রমর জাতীয় গানের দু'একটা কলি।


নো ভ্যাকেন্সি


নো ভ্যাকেন্সি, নো ভ্যাকেন্সি, তোমার কাছেও

এসো তবু খেলা খেলি, বাঘ হরিণ বন্দিও

ভাবছো তুমি এটা আবার কী, নিত্য নতুন ফন্দিও

কাজে দেবে না, কাজে দিচ্ছে না কিছুতেও।


নো ভ্যাকেন্সি, নো ভ্যাকেন্সি তোমার কাছেও

তবু রাঙাচ্ছি হাত, বুনো ফল ঝুলে আছে গাছেও

হরপ্পা-ব্যাবিলন সামনে যা দেখছো, দেখছো না তাও

উপর থেকে শকুন, নীচে মরা গরু, বলছে মধ্যবিত্তও।


যাকিছু ঘটুক এবার থেকে বিবরণ পাবে না একচুলও

থমকে গেছি পাড়ার মোড়ে, হাওয়া বদল হতে পারেও

দোতলা বাড়ির নিচতলা খালি, স্বচ্ছ নাইটি রোদে শুকোচ্ছেও

নো ভ্যাকেন্সি, নো ভ্যাকেন্সি,  তোমার কাছেও।


উঠোনটাকে আকাশ ভেবে উড়ি


আমি উঠোনটাকে আকাশ ভেবে উড়ি ---


আমার পাঠানো উপহার ফেরত পাঠাওনি

উপরন্তু দেখছি এর থেকে বাছাই করা

একটা গোলাপ গুঁজে নিয়েছো খোঁপায় ;

আধুনিকা মেয়েরা চুলে খোঁপা তোলে না

এলোকেশী দেখেও এসেছি এতোদিন

খোঁপায় কিন্তু তোমাকে মানিয়েছে বেশ

আমার মনে অবশ্য নেই এতোটুকু বিদ্বেষ।


আমি উঠোনটাকে আকাশ ভেবে উড়ি

Comments

Popular posts from this blog

কবি ঝিলম ত্রিবেদী

কবি অরূপ দত্ত

কবি সুধাংশু রঞ্জন সাহা