কবি জ্যোতির্ময় দাশ

 

জ্যোতির্ময় দাশ:

জন্ম:- ৪ আগস্ট ১৯৪০।ষাটের দশকের কবি, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও অনুবাদক! প্রকাশিত গ্রন্থ : ৪৫।সম্পাদিত পত্রিকা : ইন্দ্রপ্রস্থ(দিল্লি), দুর্গাবাডি বার্ষিকী(জয়পুর),পদক্ষেপ, মিলেমিশ(কলকাতা)। পুরস্কার: পশ্চিমবঙ্গ বাঙলা আকাডেমির চন্দ্রবরদাঈ পুরস্কার। সম্মাননা : লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের সারস্বত সম্মান(অনুবাদ)। বাংলাদেশ, নরওয়ে, সুইডেন ও ফরাসি দেশের আন্তর্জাতিক সাহিত্য সেমিনারে আমন্ত্রিত ভারতীয় কবি হিসেবে যোগদান।সাহিত্য অকাদেমি ও ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়ার স্বীকৃত অনুবাদক এবং নিরীক্ষক।

রাজস্থানি ভাষার কবি কানহাইলাল সেঠিয়ার কবিতার অনুবাদে কবি জ্যোতির্ময় দাশ

















কানহাইয়াল সেঠিয়া(১৯১৯-২০০৮) রাজস্থানি ভাষার খ্যাতনামা আধুনিক কবি। হিন্দি ভাষারও বিশিষ্ট কবি হিসেবে সম্মানিত। প্রকাশিত গ্রন্থ:-মিনযহারা, কুমকুম, লীলা তমসা প্রভৃতি (রাজস্থানি ভাষা)।লীলা তমসা গ্রন্থের জন্য। সাহিত্য অকাডেমি পুরস্কার অর্জন করেছেন।জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন ১৯৮৬ সালে এবং পদ্মশ্রী হয়েছেন ২০০৪ সালে। এছাড়াও হিন্দি সাহিত্য সম্মেলনে 'সাহিত্য বাচস্পতি' ও উদয়পুর সাহিত্য অকাদেমি থেকে পেয়েছেন' সাহিত্য মনিষী' পুরস্কার। তাঁর হিন্দি ভাষায় প্রকাশিত গ্রন্থ:-বনফুল(১৯৪১), অগ্নিবীণা (১৯৪২), দীপকিরণ (১৯৫৪),প্রণাম(২৯৭০), আকাশ গঙ্গা(১৯৯০) প্রভৃতি। জন্মস্থান সুজানগর, বুলু জেলা, রাজস্থান হলেও জীবনে যুবা বয়সের পর অধিকাংশ সময় কলকাতাবাসী ছিলেন। বহু ভাষায় তাঁর গ্রন্থ অনূদিত হয়েছে। নিচে কবির দুুটি কবিতা......


পরিচিতি 


এই চেনাজানা সময়ের গণ্ডিতেই 

ধরা আছে কালজয়ী অবিনশ্বর মুহূর্ত 

তোমার কেবল তাকে চেনা প্রয়োজন 

এইসব শব্দের গভীর অতলে 

অগোচরে রয়েছে এক নিগূঢ় অনুশাসন 

তোমার দরকার তাকে শুধু উপলব্ধি করা 

নিহিত রয়েছে এক ঐশী নির্দেশ 

তোমার কেবল অপেক্ষা তাকে সনাক্ত করার।


রাম নাম 


মখমলের আবরণে ঢাকা সোনার খাঁচায়

মণিমাণিক্য দিয়ে তৈরি পাত্রে

ফল আর মেওয়ার অঢেল আহার রেখে 

রাধেশ্যাম নাম বলতে 

শেখানো হলো তোতাপাখিটাকে 


আর ঠিক তার সামনের কানাগলিতে বসে 

এক অভুক্ত অন্ধবুড়ো 

শেষ নিঃশ্বাস ফেলে ছিল 

রাম নাম জপতে জপতে

Comments

  1. সুন্দর অনুবাদ। ভালো লাগল দুটি কবিতাই।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কবি ঝিলম ত্রিবেদী

কবি মলয় রায়চৌধুরী

কবি রফিক উল ইসলাম