Posts

Showing posts from September, 2021

নৌবত,শরৎ সংখ্যা ১৪২৮

Image
নৌবত৭ ∆ শরৎ(বর্ষপূর্তি)সংখ্যা,১৪২৮ ∆ সেপ্টেম্বর'২১যোগাযোগ: noubatlittlemag94@gmail.com   কথা:-৭৯০৮৩৫১৬৮০

সূ চি প ত্র

Image
                সূ চি প ত্র:- কিছু বলা কথা:- অনুবাদ কবিতা:- কবি মলয় রায়চৌধুরী,কবি জ্যোতির্ময় দাশ,কবি সপ্তর্ষি রায়,কবি মজিদ মাহমুদ, কবি নীলাঞ্জন শান্ডিল্য ও কবি রুদ্র কিংশুক। কবি ও কবিতা বিষয়ক গদ্য:- ∆ স্বপ্নে ও বাস্তবতায় কবি ফার্নেন্দো পেশোয়া:- কবি-প্রাবন্ধিক আমীরুল আরহাম ∆ মননধর্মী রচনা হুমায়ুন কবীরকে প্রতিষ্ঠিত করেছে একজন শ্রেষ্ঠ মনীষার আসনে:- কবি-প্রাবন্ধিক আবু রাইহান ঐতিহ্যের আলোকে:- ∆বাংলা কাব্য আন্দোলনের নতুন ধারার সার্থক প্রতিভু হল 'শতভিষা':- কবি-প্রাবন্ধিক মুহম্মদ মতিউল্লাহ সম্পাদকের জানালা:- এ সংখ্যায় মনোনীত সম্পাদক হলেন ' গ্রামনগর ' পত্রিকার সম্পাদক কবি রফিক উল ইসলাম গুচ্ছ কবিতায়:- কবি অজিত বাইরী,  কবি অর্ণব আশিক, কবি নমিতা চৌধুরী, কবি শ্যামল জানা, কবি সুধাংশু রঞ্জন সাহা, কবি প্রণব বসুরায়, কবি অমিত সরকার, কবি কামরুল বাহার আরিফ,কবি আব্দুস সালাম,  মোহাম্মদ হোসাইন, কবি শুভ্র আহমেদ, কবি জয়ন্ত চট্টোপাধ্যায়, কবি শিবলী মোকতাদির, কবি সাতকর্ণী ঘোষ, কবি প্রণবেশ সরকার,কবি  অরূপ দত্ত, কবি সমর সুর, কবি মাসুদার রহমান, কবি ...

কিছু বলা কথা

Image
কিছু বলা কথা:- সময়ের গমন সবসময় বিষ্ময়কর! আর সেই বিষ্ময়াবিষ্ট আবহে কখন যে বছর ঘুরে ' নৌবত ' ব্লগজিন (১৪২৭-১৪২৮) বর্ষপূর্তি সংখ্যায় এসে গেছে বুঝতেই পারলাম না।অথচ, গতবছর যখন একজন প্রযুক্তি-অশিক্ষিত মানুষ হয়ে ব্লগজিনটি শুরু করেছিলাম তখনও ভাবতে পারিনি এটির প্রকাশের ধারাবাহিকতা থাকবে। আসলে, মুদ্রিত পত্রিকা পাঠে অভ্যস্ত পাঠকদের কাছে ব্লগজিন আদৌ গ্রহণযোগ্যতা পাবে কিনা তা নিয়ে একটা খটকা তো ছিল। পাশাপাশি, প্রযুক্তিগত সমস্যা এড়িয়ে পত্রিকা প্রকাশ সম্ভব কিনা তা নিয়ে হৃদকম্পনও ছিল। কিন্তু, আমার সব নেতিবাচক ভাবনাকে দূরে সরিয়ে দিয়ে ' নৌবত' ব্লগজিন পত্রিকাটি ক্রমে দেশ-বিদেশের প্রিয় পাঠক-পাঠিকা সহ কবি-সাহিত্যিকদের কাছে যে বড় আদরনীয় হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। ফলে,এই একবছর সময়কালে দ্বি-মাসিক পত্রিকা রূপে 'নৌবত ' পেয়েছে বহু পাঠক-পাঠিকা ও প্রিয়জনদের ভালবাসা।তবে, 'নৌবত'-র এই পাঠক-প্রিয়তার সমস্ত কৃতিত্ব একমাত্র আপনাদের, যাঁরা আমাকে প্রতিনিয়ত আমন্ত্রণের সঙ্গে সঙ্গে লেখা পাঠিয়ে,পরামর্শ দিয়ে,পাঠ প্রতিক্রিয়া জানিয়ে উৎসাহ দিয়েছেন এবং দিচ্ছেন। এখা...

কবি মলয় রায়চৌধুরী

Image
ম লয় রায়চৌধুরী   জন্ম: অক্টোবর ২৯, ১৯৩৯। কবি, ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, অনুবাদক, সাংবাদিক, গণবুদ্ধিজীবি এবং সর্বোপরি ১৯৬০-এর দশকের হাংরি আন্দোলন—হাংরিয়ালিজম—তথা বাংলা সাহিত্যে প্রতিষ্ঠানবিরোধিতার জনক এবং এ কারণে ১৯৬০-এর দশক থেকেই ব্যাপক পাঠকগোষ্ঠীর দৃষ্টি আর্কষণ করতে সক্ষম হয়েছিলেন। আধুনিক বাংলা কবিতার ইতিহাসে তিনি বিতর্কিত ব্যক্তিত্ব।১৯৬৪ সালে "প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার" কবিতার জন্যে রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেফতার ও কারাবরণ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতের অধিক। তার ১০টি কাব্যগ্রন্থ, ১০টি উপন্যাস, দুটি ডিটেকটিভ উপন্যাস, একটি ইরটিক নভেলা, ১২টি সমালোচনা গ্রন্থ, চারটি জীবনী এবং বহু অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েঝে। উল্লেখযোগ্য রচনার মধ্যে শয়তানের মুখ, জখম, ডুব জলে যেটুকু প্রশ্বাস, নামগন্ধ চিৎকার সমগ্র, কৌণপের লুচিমাংস, মাথা কেটে পাঠাচ্ছি যত্ন করে রেখো, বাউল-কবিতা সিরিজ ডোমনি, অ্যালেন গিন্সবার্গের হাউল  ও ক্যাডিশ কাব্য- গ্রন্থের অনুবাদ প্রভৃতি অন্যতম। লোকনাথ ভট্টাচার্যের পর তিনি দ্বিতীয় বাঙালি যিনি জাঁ আর্তুর র‌্যাঁবো'র নরকে এক ঋতু এবং ইল্যুমুনেশান্স  অনু...

কবি জ্যোতির্ময় দাশ

Image
  জ্যোতির্ময় দাশ: জন্ম: - ৪ আগস্ট ১৯৪০।ষাটের দশকের কবি, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও অনুবাদক! প্রকাশিত গ্রন্থ : ৪৫।সম্পাদিত পত্রিকা : ইন্দ্রপ্রস্থ(দিল্লি), দুর্গাবাডি বার্ষিকী(জয়পুর),পদক্ষেপ, মিলেমিশ(কলকাতা)। পুরস্কার: পশ্চিমবঙ্গ বাঙলা আকাডেমির চন্দ্রবরদাঈ পুরস্কার। সম্মাননা : লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের সারস্বত সম্মান(অনুবাদ)। বাংলাদেশ, নরওয়ে, সুইডেন ও ফরাসি দেশের আন্তর্জাতিক সাহিত্য সেমিনারে আমন্ত্রিত ভারতীয় কবি হিসেবে যোগদান।সাহিত্য অকাদেমি ও ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়ার স্বীকৃত অনুবাদক এবং নিরীক্ষক। রাজস্থানি ভাষার কবি কানহাইলাল সেঠিয়ার কবিতার অনুবাদে কবি জ্যোতির্ময় দাশ কানহাইয়াল সেঠিয়া (১৯১৯-২০০৮) রাজস্থানি ভাষার খ্যাতনামা আধুনিক কবি। হিন্দি ভাষারও বিশিষ্ট কবি হিসেবে সম্মানিত। প্রকাশিত গ্রন্থ:-মিনযহারা, কুমকুম, লীলা তমসা প্রভৃতি (রাজস্থানি ভাষা)।লীলা তমসা গ্রন্থের জন্য। সাহিত্য অকাডেমি পুরস্কার অর্জন করেছেন।জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন ১৯৮৬ সালে এবং পদ্মশ্রী হয়েছেন ২০০৪ সালে। এছাড়াও হিন্দি সাহিত্য সম্মেলনে 'সাহিত্য বাচস্পতি' ও উদয়পুর সাহিত্য অকাদেমি থে...

কবি সপ্তর্ষি রায়

Image
  সপ্তর্ষি রায় সত্তর দশকের শুরুতে বিশ্ববিদ্যালয়েছাত্রাবস্থায়  কবিতায় দেখতে পেলাম সাহিত্য সাধনার সুন্দরতম মুখ। পাশাপাশি চলতে থাকে সংগীত সাধনা এবং ফোটোগ্রাফি চর্চা । কবিতা প্রকাশিত হয়েছে কবিপত্র ,বাংলার মুখ, সমতট, শিস, শ্লোক, অনুষ্টুপ, সত্তরের কবিতা,আমাদের শিল্প সাহিত্য।কবিতা সাম্প্রতিক পত্রিকা সম্পাদনা করেছি বেশ কিছু বছর। পেশাগত দায়িত্ব পালন করতে অন্য শহরে পাড়ি দিতে হয় এবং কবিতা চর্চায় ঘটে কিছুটা শূন্যতা । প্রথম কাব্যগ্রন্থ 'এখন এমন দিন ' প্রকাশিত হয় স্পন্দন প্রকাশনী থেকে ১৯৮০ তে। তারপর দীর্ঘ ব্যবধানে 'জন্মের ভিটেমাটি' প্রকাশিত হয় ২০১৭ এবং 'কালপর্ব'২০১৮ । নিকারাগুয়ান কবি ফারনান্দো গরদিল্লো সারভেনটিস-এর ( Fernando Gordillo Cervantes ) কবিতার ভাষান্তরে কবি সপ্তর্ষি রায় কবি ফারনান্দো গরদিল্লো সারভেনটিস জন্ম:-- ১৯৪০(মতান্তরে ১৯৪১), মৃত্যু: - ১৯৬৭ । নিকারাগুয়ান কবি এবং গেরিলা যোদ্ধা।তিনি ছিলেন একজন বিপ্লবী ছাত্র নেতা মাত্র ২৭ বছর বয়সে ১৯৬৭তে তাঁকে হত্যা করা হয়। নিচে কবির তিনটি কবিতা.... কোনো এক মৃত যুবক  কোনো এক মৃত যুবক। কেমন করে সে বদলাতে পারে বন্দুকের তেজ...

কবি মজিদ মাহমুদ

Image
মজিদ মাহমুদ জন্ম:- ১৬ এপ্রিল,১৯৬৬, পাবনায়। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে। লেখালেখির হাতে খড়ি শিশুবেলা থেকে। কবিতা তাঁর নিজস্ব জগৎ হলেও গবেষণার কাজেও তিনি দক্ষ। নজরুল ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে কাজ করেছেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪০-র ও বেশি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:- বল উপাখ্যান,আপেল কাহিনী, ধাত্রী ক্লিনিকের জন্ম,মাহফুজামঙ্গল,কাব্য সঞ্চয়ন প্রভৃতি। প্রবন্ধগ্রন্থ:- ভাষার আধিপত্য ও বিবিধ প্রবন্ধ,কেন কবি কেন কবি নয়, নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র, রবীন্দ্রনাথ ও ভারতবর্ষ প্রভৃতি। স্বাধীনতা সংগ্রামী ও কবি রামপ্রসাদ বিসমিল-এর কবিতার অনুবাদে কবি মজিদ মাহমুদ রামপ্রসাদ বিসমিল ( ১১ জুন ১৮৯৭―১৯ ডিসেম্বর ১৯২৭) একজন ব্রিটিশ-বিরোধী ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। তিনি ছিলেন বিপ্লবী সংগঠন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য। শহীদ ভগৎ সিং তাঁর কবতিা সম্বন্ধে বলেছে- তিনি উর্দু ও হিন্দি ভাষার একজন মহান কবি ও লেখক। রামপ্রসাদ বিসমিল ভারতের স্বাধীনতার জন্য মাত্র ৩০ বছর বয়সে ফাঁসির মঞ্চে শহীদ হন। তার বিখ্যাত রচনা ( "সারফারোশি কি ত...

কবি রুদ্র কিংশুক

Image
রুদ্র কিংশুক কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ছোটদের গল্পলেখক, রুদ্র কিংশুক নব্বই দশকের কবি। ইংরেজি ও বাংলা--- দুই ভাষাতেই তিনি লেখেন মৌলিক কবিতা। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর একাধিক কাব্যগ্রন্থ, অনুবাদ সংকলন ও ছোটদের গল্পের বই। সাহিত্য রচনার জন্য তিনি ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন দপ্তর কর্তৃক প্রদত্ত ফেলোশিপ ছাড়া পেয়েছেন একাধিক সম্মাননা। চৈনিক কবি জুন-আর  এর কবিতার অনুবাদে কবি   রুদ্র কিংশুক অর্থনৈতিক সমৃদ্ধির ঝলমলে আলোর নীচে যে গভীর অন্ধকার লুকিয়ে থাকে তারই তথ্যনিষ্ঠ উন্মোচন ঘটেছে এ প্রজন্মের তরুণ কবি জুন আর (Jun Er, 1968)- এর কবিতায়। চীনের অর্থনৈতিক বিপ্লব চিনা মানুষের আধ্যাত্মিক মৃত্যু নিশ্চিত করেছে। জীবনের এই অবস্থানের বিপ্রতীপ বাচন জুন আর- এর কবিতা। ১৯৬৮ খ্রিস্টাব্দে জুন ইর-এর  জন্ম । গোটা চীন জুড়ে তখন চলছে সাংস্কৃতিক বিপ্লবের উন্মাদনা। সাংস্কৃতিক বিপ্লবের নামে জাতীয় মননের এককেন্দ্রিকতার যে প্রয়াস চীনে চলছিল, তার বিকল্প ধারণার  সন্ধানও চলছিল তরুণ কবিদের লেখায়।  জুন আর সাম্প্রতিক চিনা কবিতার এক বলিষ্ঠ কণ্ঠস্বর । নারীবাদী হয়েও তাঁর কবিতা নান্দনিক বোধ...

কবি নীলাঞ্জন শান্ডিল্য

Image
নীলাঞ্জন শাণ্ডিল্য জন্ম:- - ০৩.০৩.১৯৬৫।জামালপুর, বিহার, ভারতবর্ষ।পেশা - চাকুরি। কবি, ছড়াকার, প্রাবন্ধক, গল্পকার ও অনুবাদক। প্রকাশিত গ্রন্থ –বাংলা কবিতা – ক্যালাইডোস্কোপ, কমা সেমিকোলন ও দাঁড়ি, নিভৃতে নিজের সঙ্গে, কখনো রোদ কখনো ছায়া, আকাশ ছোঁওয়ার দুঃখসুখ।ইংরেজি কবিতা – Dream & Fire. ছড়া –ইলাটিন বিলাটিন।পুরস্কার – বনানী, ইস্ক্রা, নিত্যানন্দ পুরস্কার। আমেরিকান কবি সিলভিয়া প্লাথের কবিতার অনুবাদে কবি নীলাঞ্জন শাণ্ডিল্য সিলভিয়া প্লাথ ১৯৩২ সালে আমেরিকার বোস্টন শহরে জন্ম নেন। ইংরেজি ভাষায় যাঁরা লেখেন তাঁদের মধ্যে তিনি নিঃসন্দেহে বিশ শতকের এক বিশেষ কবি। যখন মাত্র তিরিশ বছর বয়সে তিনি আত্মহত্যা করেন, তখনই তাঁর অনুরাগী পাঠকের সংখ্যা অনেক। তাঁর রচনায় তীব্র হতাশা, প্রবল আবেগ এবং মৃত্যু-আচ্ছন্নতা পাশাপাশি অবস্থান করে। বিষণ্ণতা তাঁর চিরসঙ্গী। মৃত্যুর অনেক আগেই ১৯৫৮ সালে তিনি লেখেন –“আমার জীবন যেন দুই জাদু বিদ্যুৎ তরঙ্গের দ্বারা চালিত –একটি আনন্দময় আর অন্যটি হতাশাপূর্ণ। কোনো একটা মুহূর্তে যেটি প্রবল, সেটিই আমার জীবনকে শাসন করে, প্লাবিত করে দেয়।” বিশ শতকের মাঝামাঝি থেকে উত্তর আধুনিক কবিতার...